ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাগরিকত্বহীনদের জন্য নীতিমালা তৈরি করতে বলেছেন ইমরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক

পাকিস্তানে অনাগরিকদের জন্য নীতিনির্ধারণ করতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি বলেন, অনাগরিকদের বিষয়টি আর উপেক্ষা করতে পারে না পাকিস্তান।

কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করছেন, এখানেই জন্ম নিয়েছেন ও বিয়ে করেছেন- এসব নাগরিকের জন্য একটি নীতিমালা তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন পাক প্রধানমন্ত্রী।

দেশটির জাতীয় পরিষদে মঙ্গলবার ইমরান খান বলেন, সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশকে উপেক্ষা করে দেশ ভালো কিছু অর্জন করতে পারে না। করাচিতে একটি ব্রিফিংয়ে আমরা অবগত হয়েছি- রাস্তাঘাটে অপরাধে জড়িতদের একটি বড় অংশ হচ্ছে নাগরিকত্ব ছাড়াই পাকিস্তানে বসবাস করা লোকজন।

তিনি বলেন, তাদের নাগরিকত্ব দেয়া না হলে তারা স্কুলে যেতে পারবে না, চাকরি পাবে না, কাজেই অপরাধ ছাড়া তারা আর কি করতে পারে?

আর এভাবেই আমরা একটি অবহেলিত শ্রেণি তৈরি করেছি জানিয়ে ইমরান খান বলেন, কাজেই এ ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করতে হবে।

সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, কয়েক দশক ধরে তাদের অধিকার দেয়া হচ্ছে না, শোষণ করা হচ্ছে- এমনকি তাদের মজুরিও অর্ধেক করে দেয়া হয়েছে।

তিনি এটিকে মানবাধিকারের বিষয় হিসেবে নিয়েছেন জানিয়ে বলেন, আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি। কাজেই তাদের দেখভালও আমাদের করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাগরিকত্বহীনদের জন্য নীতিমালা তৈরি করতে বলেছেন ইমরান

আপডেট সময় ০৩:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮