ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওসলো যাচ্ছেন টেলিনর ইয়ুথ ফোরাম বাংলাদেশের দুই বিজয়ী

আকাশ আইসিটি ডেস্ক:

রাজধানীর বসুন্ধরায় জিপি হাউহে অনুষ্ঠিত টেলিনর ইয়ুথ ফোরাম-২০১৮ এর গ্র্যান্ড ফিনালেতে ৮ ফাইনালিস্টের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী সায়মা মেহেদী খান এবং সামিন আলম বিজয়ী হয়েছেন।

টিওয়াইএফ-২০১৮ এর বিজয়ীরা আগামী ডিসেম্বরে টেলিনরের কার্যক্রম রয়েছে এমন সাতটি দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিতে নরওয়ের রাজধানী ওসলোতে যাচ্ছে। গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ৮টি দেশের ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণদের সবার সামনে নিজেদের জীবন পরিবর্তনকারী ধারণা উপস্থাপনের সুযোগ করে দিতে নোবেল পিস সেন্টারের সঙ্গে যৌথভাবে প্রতি বছর টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজন করে টেলিনর গ্র“প।

এবারের টিওয়াইএফ’র প্রতিপাদ্য হচ্ছে ‘যাইট মাইন্ডস রিডিউসিং ইনকুয়ালিটিস’। টিওয়াইএফ-এ প্রতি বছর দুজন তরুণ বিজয়ী হিসেবে মনোনীত হয় এবং টেলিনর ইয়ুথ ফোরামের বৈশ্বিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ বছরের বিজয়ী ধারণাগুলো হল কৃষি নেট এবং প্রজেক্ট সুরক্ষা।

অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের তরুণরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে সামাজিক সমস্যা সমাধানে কাজ করছে দেখে খুবই আনন্দবোধ করছি। তারা বিশ্বের যে কোনো মঞ্চে নিজেদের প্রমাণ করার যোগ্যতা রাখে।

তাদের এমন একটি বৈশ্বিক মঞ্চে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য আমি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।’ গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, ‘টিওয়াইএফ’র শুরু থেকেই এটি আমার জন্য বছরের সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলোর একটি।

গত কয়েক বছরে এটি দেশের ভবিষ্যৎ নেতাদের জন্য বিশ্ব পরিবর্তনকারী ধারণা নিয়ে কাজ করার জন্য একটি সম্মানজনক প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওসলো যাচ্ছেন টেলিনর ইয়ুথ ফোরাম বাংলাদেশের দুই বিজয়ী

আপডেট সময় ১১:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮