ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষোড়শ সংশোধনী রায় আইনিভাবে মোকাবিলা হবে: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনীর রায় আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতির পদ প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক আসন। এই আসনগুলোর গুরুত্ব অনেক। এ ব্যাপারে সাবধানে মন্তব্য করতে হবে।’ বিএনপি প্রসঙ্গে আনিসুল হক বলেন, বিএনপি প্রধানসহ অন্য নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তাঁরা নিজেদের বাংলাদেশের সব আইনের ঊর্ধ্বে মনে করেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘এই রায়ে বলা আছে, জিয়াউর রহমান ও এরশাদ—এই দুজনে ব্যানানা রিপাবলিক বানিয়েছিলেন। এই রায়ে সত্য কথা এটুকু আছে। তাই রায় নিয়ে বিএনপি কী মনে করে তাতে আমাদের কিছু যায়-আসে না। যাঁরা প্রতিনিয়ত আইন ভঙ্গ করেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা বিশ্বাস হয় না।’ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘খুনিদের দেশের মাটিতে এনে রায় কার্যকর করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধ পরিকর। তাদের দেশের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়া, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ষোড়শ সংশোধনী রায় আইনিভাবে মোকাবিলা হবে: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭