ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুমার আগে মসজিদে মুসলিমদের প্রশংসায় মোদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য প্রথমবারের মতো কোনো মসজিদে ঢুকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি।

বক্তব্যে নরেন্দ্র মোদি শিয়া মুসলিমদের অংশ দাউদি বোহরাদের ওই অনুষ্ঠানে তাদের ঢালাওভাবে প্রশংসাও করেন।

আগামী ২১ সেপ্টেম্বর মহরম। তার আগে টানা ১০ দিন ধরে চলছে অনুষ্ঠানের আয়োজন।

ইন্দোরে দাউদি বোহরাদের অনুষ্ঠান উপলক্ষে সাইফি মসজিদে একটি অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে দেশের সংখ্যালঘু সমাজে বিজেপির ইমেজ উদ্ধারে এই পদক্ষেপ বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

ওই অনুষ্ঠানে বোহরাদের ধর্মীয় গুরু সৈয়দেনা মুফাদ্দাল সাইফুদ্দিননের পাশে বসে দেশগঠনে বোহরাদের ভূমিকার কথা স্মরণ করেন মোদি।

তিনি বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম হোসেন। তার আদর্শ আজও গুরুত্বপূর্ণ। ভরতের মতো দেশে আমরা সবাই একসঙ্গে রয়েছি। এটাই ভারতের বিশেষত্ব।

বোহরাদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের এমন কোনো গ্রাম নেই যেখানে বোহরা ব্যবসায়ীরা নেই। গোটা দেশেই ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে ছড়িয়ে রয়েছে বোহরারা। দেশের শান্তি, সৌহার্দ্য, উন্নয়নের জন্য বোহরাদের ভূমিকা অনস্বীকার্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুমার আগে মসজিদে মুসলিমদের প্রশংসায় মোদি

আপডেট সময় ০৫:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮