ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটিতে বিপুলসংখ্যক তীর্থযাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে তারা ফিরছিলেন।

জাগতিয়াল জেলা কালেক্টর এ সেরাত বলেন, বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তিনি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন।

আহতদের জাগতিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০

আপডেট সময় ০৫:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮