ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মন্ত্রীর ছেলের বিয়ের, পিছিয়ে গেল দূর্গাপূজা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হিন্দুদের জন্য দূর্গাপূজা হচ্ছে প্রধান উৎসব। কিন্তু মন্ত্রীর ছেলের বিয়ের কারণে পিছিয়ে গেল দূর্গাপূজার অনুষ্ঠান সূচি। পঞ্জিকা অনুসারে চলতি বছরে দূর্গাপূজার ষষ্ঠী সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ। সেই অনুসারে ৩০ তারিখ দশমী হয়ে শেষ হওয়ার কথা দূর্গাপূজার অনুষ্ঠান। কিন্তু এই বছরে অক্টোবর মাসের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দূর্গাপূজার উৎসবে সামিল হবেন জোহানেসবার্গের প্রবাসী ভারতীয়রা। কারণ স্থানীয় উৎসব স্থলে হবে মন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান।

বিদেশে দূর্গাপূজা করতে গিয়ে প্রবাসীদের সমস্যার কথা নতুন কিছু নয়। মার্কিন ভূখণ্ডে সপ্তাহান্তে দূর্গাপূজা করেন প্রবাসী ভারতীয়রা। যদিও ওই দেশে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনেই দূর্গাপূজা করে থাকে। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় নিজস্ব অনুষ্ঠান পালনের ক্ষেত্রে।

দক্ষিণ আফ্রিকার রাজধানী শহরে প্রতি বছর দূর্গাপূজাসহ নানাবিধ ভারতীয় উৎসব পালন করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা। নিয়ম মেনে প্রতি বছরে জোহানেসবার্গের মার্লবরো কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান। জিনিয়া ড্রাইভের দূর্গাপূজার অনুষ্ঠানে সামিল হন সহস্রাধিক ভারতীয়। পঞ্জিকা মেনেই ওই দেশে পালিত হয় দুর্গাপূজোর অনুষ্ঠান। কিন্তু, এই বছরে পুজার সময়ে মার্লবরো কমিউনিটি হল বুক হয়ে গিয়েছে মন্ত্রীর ছেলের বিয়ের জন্য। সেই কারণে পিছিয়ে গিয়েছে দূর্গাপূজার নির্ঘণ্ট।

যদিও এতে কোনও আক্ষেপ নেই উদ্যোক্তাদের। যখনই হোক আর যেখানেই হোক দূর্গাপূজা হলেই হল। তাদের মূল লক্ষ্য সুস্থ ও সুন্দরভাবে আনন্দ উপভোগ করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রীর ছেলের বিয়ের, পিছিয়ে গেল দূর্গাপূজা

আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭