ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে প্রকাশ্যে সাবেক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের একটি রাস্তায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালের এ ঘটনার পুরো চিত্র ধরা পড়েছে কাছের এক সিসিটিভিতে।

তিন ব্যক্তি প্রকাশ্যে রাস্তার ওপরই ৭০ বছর বয়সী আবদুল সামাদ খানের ওপর লাঠি দিয়ে হামলা চালায়। তারা আবদুল সামাদের রক্তাক্ত নিথর দেহ ফেলে চলে যায়। তার একটি হাতও প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

এ সময় আশপাশে অনেকের উপস্থিতি দেখা গেলেও কেউই আক্রান্ত বৃদ্ধকে রক্ষায় এগিয়ে আসেননি বলে জানিয়েছে এনডিটিভি।

গুরুতর আহত সামাদ খান পরে হাসপাতালে মারা যান।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক সামাদ খান সাইকেল নিয়ে এগিয়ে যাওয়ার সময় লাল শার্ট পরিহিত এক ব্যক্তি পেছন থেকে তার ওপর হামলা চালান ও লাঠি দিয়ে অনবরত পেটাতে থাকেন।

কিছু সময় পর আরও দুই ব্যক্তিকে লাল শার্ট পরিহিত হামলাকারীর সঙ্গে যোগ দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেটাতে দেখা গেছে। তিনজনের হামলায় বিপর্যস্ত সামাদ খান একসময় হাল ছেড়ে দেন।

মাটিতে পড়ে যাওয়া আবদুল সামাদ নিজেকে রক্ষার চেষ্টা করলেও একের পর এক আঘাতে দমে যান। পাশের ভবনের বারান্দা থেকে কয়েক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়েছেন এমনটি ফুটেজে দেখা গেছে।

৪০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে বেশ কয়েকটি সাইকেল ও মোটরসাইকেল এবং পথচারীকেও হামলার স্থানের পাশ দিয়ে চলে যেতে দেখা গেছে। বাহনগুলোর চালকরা ক্ষণিকের জন্য তাদের বাহনের গতি কমালেও কেউই সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসেনি।

দেয়ালে ঠেস দিয়ে বসা গুরুতর আহত সামাদকে রেখে পরে হামলাকারীরা চলে যায়। গণমাধ্যমের ফুটেজে পরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালের বিছানায় মাস্ক পরা অবস্থায়ও দেখা গেছে।

জুনাইদ নামের যে ব্যক্তিকে হামলার প্রধান অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, তার নামে থানায় অন্তত ১০টি মামলা আছে বলে জানিয়েছে এনডিটিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে প্রকাশ্যে সাবেক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮