ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙে দেয়ার দাবি নিষ্প্রয়োজন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে। নির্বাচনের আগে আর কোনো অধিবেশন বসবে না। সে সময় নির্বাচনকালীন সরকার দায়িত্বপালন করবে। সংসদ সদস্যদের কোনো কাজ বা ভূমিকা থাকবে না। এ কারণে যারা নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙে দেয়ার কথা বলছেন, তাদেরকে বলব এসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই।

রোববার রাজধানীর পলাশীতে শুভ জন্মাষ্টমীর র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, দেশের একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তাদেরকে বলে দিতে চায়, যতই ষড়যন্ত্র করুন না কেন, জনগণ তা রুখে দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দু’ধরনের শত্রু রয়েছে। এর একটি হচ্ছে প্রকাশ্য শত্রু এবং অন্যটি গোপন শত্রু। আওয়ামী লীগ প্রকাশ্য শত্রুর ব্যাপারে সচেতন রয়েছে। তবে গোপন শত্রুর ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

বিএনপির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এটা আসলে জাতীয় ঐক্য নয়, মূলত-এটা সাম্প্রদায়িক মেরুকরণ। বিএনপির সাম্প্রদায়িক মেরুকরণের ফাঁদে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

তিনি আরও বলেছেন, ওয়ান ইলেভেনের সময় দেশকে বিরাজনীতিকরণের অপচেষ্টা চালানো হয়েছিল। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র এ দেশে সফল হবে না, জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। আর এ কথাও বলে রাখতে চাই, সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে রোববার বিকাল ৩টার দিকে রাজধানীর পলাশীর মোড় থেকে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকে দোয়েল চত্বর ও বঙ্গবাজার হয়ে সদরঘাট এলাকায় বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙে দেয়ার দাবি নিষ্প্রয়োজন: কাদের

আপডেট সময় ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮