ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে সাগরে নৌকা উল্টে নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

থাইল্যান্ডের ফুকেট সাগরে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতটি মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার ফুকেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর গাল্ফ টুডের।

ফনিক্স নামের ওই বোটে ৯৩ জন চীনা পর্যটকসহ সর্বমোট ১০৫ জন যাত্রী, ১২জন থাই ক্রু এবং গাইড ছিলেন। এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

উদ্ধার অভিযান চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর এবং কেউ হালকা আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ফুকেট প্রদেশের মুখপাত্র বুসায়া জাইপেইম নৌকাডুবির ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। এছাড়া ওই ঘটনায় অনেকের নিখোঁজ হওয়ার কথাও জানান তিনি। দেশটির চীনা দূতাবাস এ ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এবং ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।

এছাড়া একই এলাকায় দি সেরেন্টা নামের একটি ইয়ট ৩৫ জন যাত্রী নিয়ে উল্টে যায়। তাতে ৫ জন ক্রু এবং একজন গাইড ছিলেন। ইয়টের বেশিরভাগ লোককে উদ্ধার করা গেলেও এখনও অন্তত দুইজন নিখোঁজ রয়েছে।

থাইল্যান্ডে এখন চলছে বর্ষাকাল, যা মে মাস থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত থাকে। এসময় উপকূলে হঠাৎ দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে সাগরে থাকা বোটগুলো মাঝেমধ্যে বিপদে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে সাগরে নৌকা উল্টে নিহত ৮

আপডেট সময় ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮