ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কারাগারে গেছেন তার পরিবারের পাঁচ সদস্য। শনিবার বিকাল ৪টা ২৩ মিনিটের দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।

পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, মোহাম্মদ মাসুদ, ডা. মামুন প্রমুখ।

এর আগে ঈদের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন তার পরিবারের সদস্যরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

আপডেট সময় ০৫:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮