ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় বোনের সঙ্গে স্বামীর পরকীয়া, বাধা দিয়ে স্ত্রী বাড়িছাড়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনটে বড় বোনের সঙ্গে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় সোনাবানু নামে এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়িছাড়া করেছেন স্বামী আছের আলী।

স্বামীর নির্যাতনের শিকার ওই গৃহবধূ সন্তানদের নিয়ে গত ১৫ দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। বাধ্য হয়ে বুধবার রাতে তিনি ধুনট থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের মৃত মীর বকসের ছেলে আছের আলী প্রায় ২৫ বছর আগে একই উপজেলার দীঘলকান্দি গ্রামের ছবদের আলী শেখের মেয়ে সোনাবানুকে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে আছেন।

আছের আলী গত এক বছর ধরে স্ত্রীর বড়বোন সফুরা খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। সোনাবানু এতে বাধা দিলে আছের আলী ক্ষিপ্ত হন। তিনি গত ১৪ জুন তার স্ত্রী সোনাবানুকে (৪০) বেদম মারপিট করে বড়ি থেকে তাড়িয়ে দেন।

গত কয়েক দিন তিনি সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। ধুনট থানার এসআই শাহীন আলম জানান, গৃহবধূর অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আছের আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড় বোনের সঙ্গে স্বামীর পরকীয়া, বাধা দিয়ে স্ত্রী বাড়িছাড়া

আপডেট সময় ০৫:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮