ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর রিটের আদেশ বৃহস্পতিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জেলখানায় ডিভিশন ও যথাযথ চিকিৎসা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাঈদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত রোববার সাঈদী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

তানভীর আহমেদ আল আমিন বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেলখানায় ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। গত ৩ মে মাওলানা সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সেদিন ডাক্তার সাঈদীকে হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন কিন্ত কারা কর্তৃপক্ষ সে পরামর্শ বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেছেন। বুধবার দ্বিতীয় দিনের শুনানি শেষে হয়েছে। আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর রিটের আদেশ বৃহস্পতিবার

আপডেট সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮