ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপিলের সময়সীমা নিয়ে খালেদার রিভিউ

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার এ রিভিউর কথা সাংবাদিকদের জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।

এ মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে ১২ মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর গত ১৬ মে আপিল বিভাগ জামিন বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া যে আপিল করেছেন, সে আপিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

৩১ জুলাইয়ের যে সময়সীমা, তা রিভিউ চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। যদিও এরই মধ্যে দুদকের পক্ষ থেকে আপিল শুনানির জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়। একই সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়। সেই থেকে নাজিমুদ্দিন রোডে কারাবন্দি খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আপিলের সময়সীমা নিয়ে খালেদার রিভিউ

আপডেট সময় ১১:৪০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮