ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

বেনাপোলে পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের বেনাপোলে পরকীয়ায় জড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী নাজমুল। রোববার রাতে পোর্ট থানার বড়আচঁডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন খাতুন (২৫) বড়আচঁডা গ্রামের শফিউর রহমানের মেয়ে। পুলিশ ও গ্রামবাসী জানায়, স্ত্রী থাকার পরও প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাজমুলের। ১৫ দিন আগে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান নাজমুল।

অনেক খোঁজাখুঁজি করে নাজমুল ও ওই মেয়েকে ফিরিয়ে এনে গ্রাম্য সালিশের মাধ্যমে নাজমুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সব ঘটনা নিয়ে শারমিনের সংসারে অশান্তি চলছিল। ঘটনার দিন শারমিনের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথাকাটাকাটি হলে নাজমুল শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পর নাজমুলের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন জানান, গ্রামবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে বোঝা যাবে শারমিনকে কীভাবে হত্যা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বেনাপোলে পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

আপডেট সময় ০৬:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮