ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে চার শিশু নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ২১ ঘন্টা জিম্মি রাখার পর বন্দুকধারীর হামলায় চার শিশু নিহত হযেছে। হামলাকারী পরে আত্মহত্যা করে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

রবিবার অরল্যান্ডো পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঘরোয়া কলহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হামলাকারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়।

বন্দুকধারী আগের দিন সারারাত ও সোমবার সারাদিন ওই অ্যাপার্টমেন্টে চারটি শিশুকে জিম্মি করে রাখে। শিশুদের বয়স এক বছর, ছয় বছর , ১০ বছর ও ১১ বছর।

অরল্যান্ডো পুলিশ প্রধান জন মিনা মাঝরাতের আগে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে চার শিশু ও সন্দেহভাজন হত্যাকারীকে মৃত অবস্থায় দেখতে পাই। তারা সকলেই গুলিতে নিহত হয়েছেন।’

মিনা আরো বলেন, ‘মনে হচ্ছে যে সন্দেহভাজন আত্মহত্যা করেছেন।’

পুলিশ দিনভর বন্দুকধারীর সঙ্গে যোগাযোগ করেছে। বন্দুকধারীর ফোনটি ঠিকমতো কাজ না করায় পুলিশের পক্ষ থেকে তাকে একটি ফোন দেয়ার প্রস্তাব দেয়া হয়।

পুলিশ কর্মকর্তারা ফোন দিতে রাত নয়টার দিকে অ্যাপার্টমেন্টে ঢুকে একটি শিশুর লাশ দেখেন। তারা তখন অন্য শিশুদের রক্ষার চেষ্টা চালান। বন্দুকধারীর নাম গ্র্যাই লিন্ডসে জুনিয়র (৩৫) ।

দুটি শিশু তার এবং অন্য দুটি শিশু তার প্রেমিকার। রবিবার রাতে ওই নারী অ্যাপার্টমেন্টে থেকে পালিয়ে পুলিশে খবর দেন। লিন্ডসেই তাকে আঘাত করে বলে তিনি অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে চার শিশু নিহত

আপডেট সময় ০৮:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮