ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

খালেদাকে দেখতে কারাগারে যাচ্ছেন চিকিৎসকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। শনিবার বিকাল তিনটায় পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে যাবেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বিকাল তিনটার দিকে তারা কারাগারে যাবেন বলে জানান তিনি।

চিকিৎসক দলে আরও থাকবেন অধ্যাপক এফএম সিদ্দিকী, সৈয়দ ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন।

গতকাল শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন পরিবারের সদস্যরা। পরে তাদের বরাত দিয়ে রাতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া গত ৫ জুন কারাগারে মাথা ঘুরে পড়ে যান।

রিজভী আরও জানান, খালেদা জিয়া গত তিন সপ্তাহ ধরে ভীষণ জ্বরে ভুগছেন, যা কোনোক্রমেই ঠিক হচ্ছে না। চিকিৎসা বিদ্যায় যেটিকে বলা হয় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক)। দেশনেত্রীর দুটো পা এখনও ফুলে আছে এবং তিনি তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছেন না।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মাঝে একবার বঙ্গবন্ধু মেডিকেলে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসা দেয়া দরকার। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া কারাবিধি অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন। প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথাও বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

খালেদাকে দেখতে কারাগারে যাচ্ছেন চিকিৎসকরা

আপডেট সময় ০২:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮