ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

পাকিস্তানের সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন শাহরুখ খানের বোন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খানের চাচাত বোন নূর জাহান। পাকিস্তান পার্লামেন্টের পেশওয়ার আসন (সংসদীয় আসন নং-৭৭) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসলামাবাদে নির্বাচন কমিশন থেকে নূর জাহান তার মনোয়নপত্র তুলেছেন। খবর জিওটিভির। এ আসনে বর্তমান সংসদ সদস্য ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের শওকত ইয়ুসুফজায়ী।

নূর জাহানের পরিবার বহু দিন ধরেই পেশওয়ারে বসবাস করছে। এর আগে তিনি প্রাদেশিক নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তাও রয়েছে।

সীমান্তের ওপারে শাহরুখ খান আর এপারে নূর জাহান থাকলেও বোনের সঙ্গে যথেষ্টই সম্পর্ক রয়েছে শাহরুখের। দু’-দু’বার মুম্বইয়ে এসে শাহরুখ আর তার পরিবারের সঙ্গে দেখাও করে গিয়েছেন নূর। দু ই পরিবারের মধ্যে সম্পর্ক যথেষ্টই মধুর।

গনমাধ্যমকে নূর বলেছেন, আমার ভাই শাহরুখ খানকে তার অভিনয়ের জন্য যেমন ভালবাসে, তেমনি জনপ্রতিনিধি হিসেবেও মানুষ আমাকে ভালবাসে। এর আগে কাউন্সিলর নির্বাচনেও মানুষের অকৃত্রিম ভালবাসায় নির্বাচিত হয়েছি। নারীর ক্ষমতায়নের জন্য আমি কাজ করতে চাই। পার্লামেন্ট নির্বাচনে জিতে আমি আমার এলাকার নারীদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানের সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন শাহরুখ খানের বোন

আপডেট সময় ১১:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮