ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাদক কারবারিদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে: আমিনী

জোটের ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলমান মাদকবিরোধী অভিযানকে ইতিবাচক উল্লেখ করে এ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে নেতারা এ আহ্বান জানান।

জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, চলমান মাদকবিরোধী অভিযান আইনানুযায়ী অব্যাহত রাখতে হবে। তবে শুধু ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, রাঘববোয়ালদের ধরতে হবে। মাহফিলে জোটের ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মাদক কারবারিদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ইসা শাহেদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা শেখ লোকসান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি প্রমুখ।

মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়তে হলে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ইসলামী ঐক্যজোটে ৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তা করছে জানিয়ে মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, স্বকীয় অবস্থান বজায় রেখে মিনার প্রতীক নিয়ে নির্বাচন করা হবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা ও সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের তীব্র সমালোচনা করে ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

মাদক কারবারিদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে: আমিনী

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮