ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

গভীর রাতে বিমানবাহী জাহাজে মহড়া চালাল চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রথম বিমানবাহী জাহাজ লিয়াওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও উড্ডয়নের মহড়া চালিয়েছে দেশটির বিমানবাহিনী।

চীনা গণমাধ্যম এ খবর প্রকাশ করে এ ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছে। চীনের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনও খবরটি নিশ্চিত করেছে।

খবের এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে, পিপল’স লিবারেশন আর্মির কয়েকটি বিমান লিয়াওনিং জাহাজের ওপর অবতরণ করছে এবং সেখান থেকে উড়ে যাচ্ছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, রাতের বেলায় যুদ্ধজাহাজে বিমান অবতরণ ও উড্ডয়নের ক্ষেত্রে পাইলটদের জন্য বিরাট চ্যালেঞ্জ থাকে। রাতের বেলায় সিগনাল বাতি আলাদা করা এবং পাইলটদের পক্ষে জাহাজ থেকে বিমান ওড়ানোর সক্ষমতা বুঝতে পারা কঠিন কাজ।

৬০ হাজার টন ওজনের লিয়াওনিং জাহাজটি ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে চলতে পারে এবং একসঙ্গে ৩৬টি বিমান বহন করতে পারে।

এটি হচ্ছে চীনের একমাত্র বিমানবাহী জাহাজ। এর আগে গত এপ্রিল মাসে চীন আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্ত করেছে তবে সেটিকে পরিপূর্ণভাবে কর্মক্ষম করে তুলতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে বিমানবাহী জাহাজে মহড়া চালাল চীন

আপডেট সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮