ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

মুখে লাগাম দিন: ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখে লাগাম দিতে অনুরোধ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় শনিবার ট্রাম্পকে করা একটি ফোন কলে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। শি জিনপিং বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মন্তব্য ও পদক্ষেপ থামাতে হবে। না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়াম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা প্রকাশ করে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয় ক্ষেপণাস্ত্রটি ১৪ মিনিটের মধ্যেই গুয়ামে আঘাত হানতে পারবে। এরপর থেকেই নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, গুয়ামের কিছুই হবে না। অঞ্চলটি ‘খুবই নিরাপদ’। পরে আবার উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেন, গুয়ামের কোনো ক্ষতি করলে উত্তর কোরিয়াকে ‘মহাঝামেলা’য় ফেলা হবে।

শনিবার ট্রাম্পের এ ধরনের মন্তব্যের জবাব দিয়েছে উত্তর কোরিয়া। প্রশাসনিক এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ট্রাম্প সরকারকে ভেবেচিন্তে কথা বলতে ও কাজ করতে হবে। অন্যথায় ভরাডুবি হবে মার্কিন সাম্রাজ্যের। গত জুলাইতে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কোরিয়া। এর কয়েকদিন পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হয়। এতে বেশ চটে যায় কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র-কোরিয়ার এই কাদা ছোড়াছুড়িতে শঙ্কিত বিশ্বনেতারাও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানান, সামরিক সংঘাতের আশঙ্কা খুবই বেশি। সমস্যা সমাধানে রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, সামরিক পথে সমস্যার সমাধান হবে না। বাকযুদ্ধ বাড়ানো ভুল পথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

মুখে লাগাম দিন: ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭