ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রমাণ ছাড়া গ্রেপ্তার হয় না, খুন করেন কীভাবে: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ৫৪ জনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রমাণ না থাকলে যদি একজন এমপিকে, আপনার সরকার দলের নেতাকে গ্রেপ্তার করতে না পারেন, তাহলে প্রমাণ ছাড়া এই ৫৪ জন মানুষকে হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে?’

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ শিরোনামে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

মানববন্ধনে অংশ নেন গত কয়েক বছর গুম হওয়া অর্ধশতাধিক ব্যক্তির পরিবারের সদস্যরা। তাঁরা তাঁদের স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

মাদক ব্যবসার সঙ্গে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বদির বিরুদ্ধে শুধু অভিযোগ উঠেছে কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ না থাকলে গ্রেপ্তার করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সারা দেশে মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও র‍্যাবের গুলিতে অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। আর এসব মৃত্যুর ঘটনাকে মানুষ ক্রসফায়ার বললেও সরকারদলীয় নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন ‘বন্দুকযুদ্ধ’। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথাও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে তা বন্দুকযুদ্ধ।’

এরই পরিপ্রেক্ষিতে এবং ওবায়দুল কাদেরের কথার জবাবে আজ মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কাল গড়াতে গড়াতে অনেক কিছুই বদলে যাবে, তখন আপনাদেরও আসামির কাঁঠগড়ায় দাঁড়াতে হবে খুনি হিসেবে। বাংলাদেশ এখন একটা মৃত্যুর দ্বীপ।’

মানববন্ধনে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ‘প্রত্যেকটি বিষয়ে তদন্ত কমিশন, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে, কী হয়েছে, কী হচ্ছিল এই বিষয়টা স্পষ্ট করা দরকার।’

মানববন্ধনে অংশ নিয়ে গুম হওয়া অর্ধশত পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের অবিলম্বে ফিরিয়ে দিতে সরকারে সংশ্লিষ্ট বিভাগের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নিখোঁজ সুমনের মা বলেন, ‘সুমনের ছোট বাচ্চাটা যখন বলে, বাবা কোথায়, বাবাকে নিয়ে আসো না। বাবা কোথায়, বাবাকে নিয়ে আসো। তখন আমাদের কী হয়? আমার পরিবারের কী হয়?’

আরেক মা বলেন, ‘অনেক জায়গায়, অনেকবার আপনাদের পিছনে আমরা দৌড়াই। এখনো দৌড়াই। এখনো আশাবাদী। আমাদের সন্তানকে ফিরিয়ে দেন।’

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের নেতারা। তাঁরা কয়েকদিন ধরে সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে মানুষ হত্যার সমালোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, বিনা বিচারে মানুষ হত্যা দেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধকতা। এই প্রথা বন্ধ না হলে বিচার বিভাগের প্রতি মানুষ আস্থাহীন হবে বলেও তাঁরা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রমাণ ছাড়া গ্রেপ্তার হয় না, খুন করেন কীভাবে: মান্না

আপডেট সময় ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮