ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হতে পারেন আব্রাম

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে জর্জিয়ার প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হতে পারেন স্টেসি আব্রাম। জর্জিয়ার সাবেক আইনপ্রণেতা ও লেখক স্টেসি আব্রাম এই অঙ্গরাজ্যের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে বড় একটি বাধা পার করেছেন।

মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তিনি বিজয়ী হয়েছেন। দলীয় প্রাইমারিতে আব্রাম ৪০ বছর বয়সী স্টেসি ইভানসকে তিন-চতুর্থাংশ ভোটে পরাজিত করেন।

রিপাবলিকান পার্টির প্রাইমারিতে বিজয়ী লেফটেন্যান্ট গভর্নর কেসি কেগলকে ২৪ জুলাই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের সঙ্গে রান-অফে লড়তে হবে। এদের মধ্যে আব্রামের প্রতিদ্বন্দ্বী কে হবে, সেদিনই তা ঠিক হবে বলে জানিয়েছে বিবিসি।

কট্টর রক্ষণশীল এ রাজ্যে বিজয়ী হতে পারলে আব্রাম হবেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম ব্যক্তি ও প্রথম নারী যিনি জর্জিয়াকে নেতৃত্ব দেবেন। নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার যোগ্যতা অর্জন করবেন ৪৪ বছর বয়সী আব্রাম।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য নারী গভর্নরদের হাতে পরিচালিত হচ্ছে যারা সবাই শ্বেতাঙ্গ। আলাবামা, আইওয়া, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওরেগন ও রোড আইল্যান্ডের এ গভর্নরদের মধ্যে চারজন রিপাবলিকান, বাকি দুজন ডেমোক্রেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হতে পারেন আব্রাম

আপডেট সময় ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮