ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়া একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন, জেলখানায় যেখানে আমরাও ছিলাম না।

সোমবার (২১মে) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক ইফতার পার্টি থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও জেলখানায় ছিলাম। বেগম জিয়া যেই জায়গাটায় আছেন, সেটা আমরা দেখেছি। সেখানে যেভাবে রুমটাকে সাজানো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম না।’

তিনি বলেন, এখন তারা (বিএনপি) বিরোধী দলে আছেন, বিএনপির নেতার এনিয়ে বলবেনই। জেল কোর্ট অনুযায়ী বেগম জিয়া যা যা প্রাপ্য সব কিছু করা হচ্ছে। যদি আরও কিছু করার দরকার হয় সেটাও করা হবে। চিকিৎসার জন্য আরও কিছু করার দরকার হলে সরকার করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেখুন, কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা রাখার কোনো সুযোগ নেই। সেটাও এলাউ করা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক রাখার কোনো নিয়ম নেই। এই নিয়মও বেগম জিয়ার জন্য ভাঙা হয়েছে। কারণ তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, উনাকে আমরা অপমান করতে চাই না।’

তিনি বলেন, জেলে দিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। কিন্তু মানুষ হিসেবে মানবিকতার দিক দিয়ে তারও বয়স হয়েছে তাকে যথাযত চিকিৎসা দেয়া এবং তার সঙ্গে মানবিক আচরণ করার ক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই।

সরকারের অধীনে নির্বাচন করা বিএনপির জন্য আত্মঘাতী হবে- বিএনপির এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, খুব ভালো কথা! তারা গতবার নির্বাচনে যায়নি, কিন্তু নির্বাচনের বৈধতার কোনো সংকট হয়নি; এবারও হবে না।

তিনি বলেন, আর আত্মঘাতীর বিষয়টা তাদের মূল্যায়নের ব্যাপার, তাদের জন্য আত্মঘাতী কিনা। তবে তাদের জন্য নির্বাচন আটকে থাকবে না। নির্বাচন নির্বাচনের পথে চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, সংবিধান অব্যহত থাকবে।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য রাখেন না, এমন কি আমিও রাখি না। কিন্তু ফখরুল ইসলাম আলমগীররা ইফতার নিয়েও রাজনীতি করেন। ইফতারের সময় তারা রাজনৈতিক বিদ্বেষ ছড়ান। প্রতিপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, ‘বিএনপি দেশের মানুষের কাছে তো নালিশ করেই, ইফতার সামনে রেখে বিদেশিদের কাছেও নালিশ করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু না।’

প্রসঙ্গত, রোববার তৃতীয় রোজায় কূটনীতিকদের সম্মানে দেয়া ইফতারে বিএনপি মহাসচিব বলেন, আজ বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাকে একটি মিথ্যা মামলায় বিনা দোষে কারাবন্দি করা হয়েছে, তিনি সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন: কাদের

আপডেট সময় ১১:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮