ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ছাগলে ধান খাওয়ার জেরে বৃদ্ধাকে হত্যা

নিহত জায়েদা ও গ্রেফতারকৃত মেহের আলী

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনটে ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশির লাঠির আঘাতে জায়দা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মেহের আলী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহত জায়দা বেওয়া (৭০) ধুনটের চিকাশী গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার বেলা ১২টার দিকে প্রতিবেশি মেহের আলী বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। এ সময় জায়দা বেওয়ার ছাগল ওই ধান খায়। এতে মেহের আলী ক্ষিপ্ত হয়ে ছাগলটিকে পিটিয়ে পা ভেঙে দেন। ছাগলের পা ভেঙে দেয়ায় জায়দা বেওয়া প্রতিবাদ করেন। এতে মেহের আলী আরও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে জায়দার ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ মেহের আলীকে গ্রেফতার করে।

ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ছাগলে ধান খাওয়ার জেরে বৃদ্ধাকে হত্যা

আপডেট সময় ০৭:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮