ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাজিব আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন: আনোয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, আমি কখনই নাজিব রাজাককে সমর্থন করিনি। তার বিরুদ্ধে সবসময় আমার জোরালো দৃষ্টিভঙ্গি ছিল। পরে আমি তার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। যে কারণে তিনি আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন।-খবর গার্ডিয়ান অনলাইনের।

১৯৯৮ সালে মাহাথির মোহাম্মদ তাকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। এর পর সমকামিতার অভিযোগে তাকে কারাগারে পাঠান। ২০০৪ সালে ছাড়া পাওয়ার আগে ছয় বছর তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এ সময়ে পরিবার ও স্বজনদেরও তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

এর পর রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়ে ২০১৩ সালের নির্বাচনে তিনি বিরোধী দল পিকেআরের হয়ে লড়েন। নির্বাচনে তার দল হেরে যায়। তবে ভোটের হিসাবে এগিয়ে ছিল। এতে নাজিব রাজাক ভয় পেয়ে সমকামিতার অভিযোগে ফের আনোয়ারের বিচার শুরু করেন।

২০১৫ সালে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, এটি সহজ কিছু ছিল না। ২০১৩ সালের নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হতো, আমরা জয়ী হতে পারতাম। আমাকে আবার কারাগারে যেতে হতো না।

তিনি বলেন, আমি সবসময় গণতন্ত্র, স্বাধীনতা, ও মুক্তচিন্তার কথা বলেছি। কিন্তু যখন আপনি এটি উপলব্ধি করবেন, তখন এর মধ্যে মতপার্তক্য পাবেন। আপনি এ চিন্তাধারার বেশি মূল্যায়ন করবেন। আনোয়ার বলেন, কিন্তু আপনার ক্ষেত্রে যখন এটি অস্বীকার করা হবে, তখন স্বাধীনতা হবে আপনার জন্য নির্যাতন ও টিকে থাকার কারণ।

সম্প্রতি রাজার নিঃশর্ত ক্ষমা পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আনোয়ার ইব্রাহিম। আবার দেশটির চতুর্দশ নির্বাচনে মালয়েশিয়ার জনগণ তার সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছেন। ১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর মালয়েশিয়া এই প্রথম কোনো বিরোধী সরকার ক্ষমতায় এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাজিব আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন: আনোয়ার

আপডেট সময় ০২:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮