ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকার পতনের বিষন্ন রাগিনী বাজতে শুরু করেছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেছেন, পতনের বাঁশি বেজে গেছে। রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘আইন আদালতসহ সবকিছু কব্জা করে বেগম খালেদা জিয়াকে জোর করে সাজা দিয়ে আপনাদের ক্ষমতার ঝাড়বাতির রোসনাই আর বেশি দিন থাকবে না। এবারে আপনাদের পতনের বিষণ্ন রাগিনী বাজতে শুরু করেছে।’

বিএনপি আগামী নির্বাচনে না আসলে কিছু যায় আসে না বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানান রিজভী।

‘খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কী?’- কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, ‘আমি বলতে চাই-বিশাল সম্পর্ক আছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখা গভীর ষড়যন্ত্র। এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহ।’

‘বেগম খালেদা জিয়া যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তিনি কখনোই সেই নির্বাচনে পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী পরাজিত হয়েছেন। সেজন্য বেগম জিয়ার জনপ্রিয়তায় প্রধানমন্ত্রীর এতো অসুয়া, এতো বিদ্বেষ। আর এজন্যই বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতে এতো ষড়যন্ত্র।’

‘আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক, বেগম খালেদা জিয়া মানেই বিএনপি, বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র। বেগম খালেদা জিয়া জনগণের সাথে কখনো প্রতারণা করেননি।’

‘জনগণের প্রতি যখন যে ওয়াদা করেছেন সেটি পালন করেছেন নির্দ্বিধায়। প্রদত্ত অঙ্গীকারের কখনো বরখেলাপ করেননি। কিন্তু পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছেন স্বৈরাচারের শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া বর্তমান প্রধানমন্ত্রী।’

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনি কী ভুলে গেছেন ৮৬ এর নির্বাচনের কথা? ১০ টাকা কেজি চালের কথা? ঘরে ঘরে চাকরি দেয়ার কথা? আমরা কাউকে মাইনাস করতে চাই না, কিন্তু যারা অন্যকে মাইনাস করতে চায় তারা প্রাকৃতিক নিয়মে নিজেরাই মাইনাস হয়ে যায়।’

খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও দাবি করেন রিজভী। বলেন, ‘খালেদা জিয়াবিহীন কোনো জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না।’

‘এই মূহূর্তে বিএনপি’র ইশতেহার হচ্ছে-দেশনেত্রীর মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দেয়া এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের বিষন্ন রাগিনী বাজতে শুরু করেছে: রিজভী

আপডেট সময় ০৩:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮