ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভালোকে খারাপ বলা বিএনপির বৈশিষ্ট্য: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি একটি নীতি-আদর্শহীন দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সারা দেশের মানুষ খুলনা সিটি নির্বাচনের প্রশংসা করলেও বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কথা বলছে। ভালোকে খারাপ বলা, আর খারাপকে ভালো বলা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন দক্ষতা ও সফলতার সঙ্গে রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনার নির্বাচন সম্পন্ন করেছে। কোথাও কোনো প্রশ্ন ওঠেনি।

বিএনপি এখনো তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু এটা স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে এই সরকারের অধীনে। সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলে জানান ক্ষমতাসীন দলের এই জ্যেষ্ঠ নেতা। তার ভাষ্য, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ সম্মানিত ও প্রশংসিত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন এখন আন্তজার্তিক বিশ্বে রোল মডেল।’

ভোলার সন্তান তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় নদীভাঙন রোধে সরকার ব্যাপক কাজ করায় নদী আর ভাঙছে না। রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে। বিএনপিও ক্ষমতায় ছিল। কিন্তু তারা কোনো উন্নয়ন করেনি। তারা লুটপাটে ব্যস্ত ছিল।’

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, ইউপি চেয়ারম্যান মো. হাছান মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভালোকে খারাপ বলা বিএনপির বৈশিষ্ট্য: তোফায়েল

আপডেট সময় ০৭:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮