ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ. কোরিয়ার সঙ্গে পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের প্রস্তাব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কাওয়াক সুং-কিউ’র সঙ্গে বৈঠককালে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী ব্যারিস্টার উসমান ইব্রাহিম এ প্রস্তাব দেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং প্রতিরক্ষা উৎপাদন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে মন্ত্রী বলেন, পাকিস্তান কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দেশটির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আগ্রহী।

তিনি আরও বলেন, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কোরিয়ার সঙ্গে সহযোগিতার জন্য পাকিস্তান ইচ্ছা প্রকাশ করেছে।

দুই দেশ যেন একত্রে সামনে এগিয়ে যেতে পারে সে জন্য মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর জোর দেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত উষ্ণ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং প্রতিমুহূর্তে এ সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উৎপাদন শিল্পে সম্ভাবনাময় সহযোগিতার পথগুলো খুঁজে বের করতে বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের পরামর্শ দেন ব্যারিস্টার ইব্রাহিম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ. কোরিয়ার সঙ্গে পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের প্রস্তাব

আপডেট সময় ১১:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮