ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নগর পরিচালনায় খালেককে সহায়তার মানসিকতা নেই মঞ্জুর

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশন পরিচালনায় বিজয়ী মেয়র তালুকদার আবদুল খালেককে সহযোগিতা করার মতো কোনো মানসিকতা নেই বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

ভোটের পর দিন বুধবার করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নে এ কথা বলেন মঞ্জু। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে নতুন করে ভোট নেয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন করেন মঞ্জু।

আগের দিনের ভোটে প্রায় ৬৮ হাজার ভোটে হেরেছেন মঞ্জু। তবে তার দাবি, কারচুপি করে জিতেছেন খালেক।

মঙ্গলবার রাতে ভোটের ফল প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নে খালেক বলেন, মহানগর পরিচালনায় তিনি মঞ্জুর সহযোগিতা নিতে চান। মঞ্জুও তার সঙ্গে নানা নাগরিক আন্দোলন করেছিলেন জানিয়ে এই কথা বলেন তিনি।

খালেককে সহযোগিতা করতে আগ্রহ আছে কি না, জানতে চাইলে মঞ্জু ‘না’ সূচক বক্তব্য দেন। বলেন, ‘তিনি (খালেক) ডাকাতির নির্বাচনের প্রধান ডাকাত। তাদের পাশে থেকে সহায়তা করার কোনো মানসিকতা নেই।’

‘যে শহরের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেনি, তিনি কীভাবে ওই ভোটারদের সামনে যাবেন। তিনি কীভাবে তাদের সামনে মুখ দেখাবেন?’

খালেক অবশ্য দাবি করেছেন, ভোটের ফল মেনে নিতে না পারা বিএনপির অভ্যাস। অল্প কিছু কেন্দ্রে গোলযোগ হয়েছে স্বীকার করে তিনি আগের দিনই বলেছিলেন, এটা না হলে ভালো হতো। তবে স্থানীয় নির্বাচনে নানা কারণে কিছু গোলযোগ হয়েই থাকে।

ভোটের ফল প্রকাশের মঙ্গলবার রাতে মঞ্জুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে খালেক নগর পরিচালনায় তার সহযোগিতা নেয়ার আগ্রহের কথা বলেন। তিনি তখন বলেন, ‘খুলনা উন্নয়নে তার (নজরুল ইসলাম) যেটা যেটা সাহায্য সহযোগিতা দরকার সেটা আমি নেব। যেটা নিয়ে তার সঙ্গে আমার আলোচনা করার প্রয়োজন হবে অবশ্যই আমি তাকে নিয়েই আলোচনা করব।’

‘আমি যখন খুলনার মেয়র ছিলাম। তখন তিনি এমপি ছিলেন। সে আমার ছোট ভাইয়ের মতো। আমরা যখন খুলনা শহরে বিভিন্ন আন্দোলনে মাঠে ছিলাম, সেও সেই আন্দোলনে সংগ্রামে ছিল। মাঠ পর্যায়ের একজন নেতা। এটা আমি অস্বীকার করি না। কাজেই নির্বাচনে একজন হারবে, একজন জিতবে। অতএব এই সমস্ত কিছু মেনে নিয়েই আমাদের চলতে হবে।’

‘খুলনা শহর আমাদের। আমরা সবাই বসবাস করি। এই শহরটা যদি ভালো থাকে আমরা ভালো থাকব। আমি চেষ্টা করব যেসমস্ত অঙ্গীকার করেছি সেগুলো বাস্তবায়ন করার।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নগর পরিচালনায় খালেককে সহায়তার মানসিকতা নেই মঞ্জুর

আপডেট সময় ০৩:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮