ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক এক লাখ টাকা করতে হবে: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সখীপুরে একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক হামিদুল হক। ’৭১ সালে হামিদুল হক ও আবদুস সালাম সিদ্দিকী মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন। আবদুস সালাম সিদ্দিকী প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তালিকায় তার নাম না উঠায় সাংঘাতিক আঘাত পেয়েছেন এবং তাদের খবর কেউ রাখেননি।

মুক্তিযোদ্ধা ছেলেখেলা ছিল না। আমিই প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতার দাবি করেছিলাম। ২০০ থেকে মাসিক ১০ হাজার টাকা পাচ্ছেন তারা। আমি বেঁচে থেকে দেখে যেতে চাই এবং সরকারের কাছে জোর দাবি করছি, মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক এক লাখ টাকা করতে হবে।

সোমবার রাতে সখীপুরে কাদেরিয়া বাহিনীর সহকারী বেসামরিক প্রধান বীর প্রতীক হামিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সিদ্দিকীর মৃত্যুতে কাদেরিয়া বাহিনীর পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা হলরুমে আয়োজিত সভায় প্রয়াত দুই মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আবু মোহাম্মদ এনায়েত করিম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, শম আমজাদ হোসেন, এমও গণি, আতাউর রহমান ও আলমগীর সিদ্দিকী প্রমুখ। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, যেদিন অস্ত্র জমা দিয়েছিলাম, সেদিন বঙ্গবন্ধুর কাঁধে কিংবা হাতে নিয়ে জমা দিতে পারতাম।

কিন্তু সম্মান করে তার পায়ের নিচে বিছিয়ে দিয়েছিলাম। তাকে পিতার মতো মনে করে যুদ্ধ করেছিলাম। সেই পিতাকে যখন খুনিরা হত্যা করে আর যাদের হাতে অস্ত্র ছিল, তারা প্রতিবাদ করেনি। আমিই প্রতিবাদ করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক এক লাখ টাকা করতে হবে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১০:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮