ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

উৎক্ষেপিত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে আমাদের দাবি হবে, সরকারকে জানাতে হবে, দেশের মানুষকে জানাতে হবে যে, এই প্রকল্পে আমাদের কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কাদের মাধ্যমে খরচ হয়েছে? কাদেরকে এই চুক্তি দেওয়া হয়েছিল এবং কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল।

“আমরা জানতে চাই যে, এই প্রকল্পে কত অর্থ অপচয় হয়েছে, কত অর্থের দুর্নীতি হয়েছে, এটা দেশের মানুষের জানার অধিকার আছে। প্রকল্পের অর্থ পরিপূর্ণভাবে খরচ করার জন্য যে মনিটরিং করা প্রয়োজন, যে তত্ত্বাবধায়ন করা প্রয়োজন সেটা করা হয়েছে কিনা এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি।”

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১।

সরকার বলছে, বর্তমানে সম্প্রচার ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গবেষণার কাজের জন্য বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে এক কোটি ৪০ লাখ ডলার (১১৮ কোটি টাকা) গুণতে হয়। তিন হাজার কোটি টাকা ব্যয়ে মহাকাশে পাঠানো এই কৃত্রিম উপগ্রহ কাজ শুরু করলে বিদেশি স্যাটেলাইট নির্ভরতা কাটিয়ে উঠে অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।

বিএনপি নেতা মওদুদ অবশ্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোকে দেশের জন্য গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন। “সরকার মহাকাশে একটা স্যাটেলাইট পাঠিয়েছেন। এটা আমাদের সকলের জন্য একটা গৌরবের বিষয় যে বাংলাদেশের একটা স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শফিউল বারী মুক্তি পরিষদের উদ্যোগে খালেদা জিয়া ও শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়। আগামী মঙ্গলবার খুলনা সিটি নির্বাচনে কারচুপি হলে আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন মওদুদ।

তিনি বলেন, “খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো রকমের অনিয়ম হয়, কেন্দ্র দখল করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে যদি নির্বাচন সম্পন্ন করা হয়। সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব।”

তিনি বলেন, “আমাদের কাছে খবর আছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে সাদা পোশাকে এজেন্টদের পাঠানো হচ্ছে, সরকারি কিছু কিছু কর্মকর্তাদের ওই কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে ভুয়া ব্যালট পেপার ঢোকানোর জন্য। ব্যালট বাক্স ভর্তি করবে ভুয়া ভোট দিয়ে, কারচুপি করবে।

“আমাদের এজেন্টদের বলছে যে, কেন্দ্র আসতে দেবে না এবং ভয়ভীতি দেখিয়ে গত তিন রাত যাবত তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি এবং দিচ্ছে না।”

নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি দাবি করেন মওদুদ। আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারপারসন বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে: মওদুদ

আপডেট সময় ০৬:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮