ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পরমাণু অস্ত্রের মোহ কিম জং-উনকে পতন ঘটাতে পারে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র বুধবার উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছে, পরমাণু অস্ত্রের মোহ কিম জং-উন সরকারের পতন ঘটাতে পারে। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরমাণু অস্ত্রকে অধিকতর শক্তিশালী প্রতিরোধক হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি’র। উল্লেখ্য, উভয়দেশের মধ্যে ব্যাপকভাবে চলা বাগযুদ্ধের এটি সর্বশেষ মার্কিনী অবস্থান। এর আগে বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে কিমকে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া এমন ‘আগুন ও উন্মত্ততা’ প্রত্যক্ষ করবে যা বিশ্ববাসী আগে কখনও দেখেনি।

ট্রাম্পের এ মন্তব্যের জেরে সারাবিশ্বের শেয়ার বাজারে ও ডলারের মূল্য হ্রাস পায়। এছাড়া চীন ও মার্কিন মিত্র দেশগুলোও উদ্বেগ প্রকাশ করে। ট্রাম্পের মন্তব্যের জবাবে বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প যৌক্তিক লোক নন। এছাড়া তারাও প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ক্ষুদ্র ভূখণ্ড গুয়ামে হামলার হুমকি দেয়।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরীয় সেনাবাহিনী গুয়ামে হামলা চালানো সব ধরনের পরিকল্পনা শেষ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পরমাণু অস্ত্রের মোহ কিম জং-উনকে পতন ঘটাতে পারে

আপডেট সময় ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭