ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিহারী ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করতে হাইকোর্টের আদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশের ৭০টি বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছন হাইকোর্ট। একইসঙ্গে বিদ্যুৎ লাইন যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে আদেশ জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুলও দিয়েছেন আদালত। বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্নের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আ্যটর্নি জেনারেল কাজী জিন্নাত হক। ড. মোহাম্মদ শাহজাহান বলেন, গত ১ মার্চ ত্রাণ মন্ত্রণালয়ের একটি সভায় রেজুলেশন পাস করে ৭০ টি বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে ঢাকাসহ সারাদেশের ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের নোটিশ প্রদান করা হয়।

ওই নোটিশ চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। আদালতে ওই নোটিশ স্থগিত করে দিয়েছেন। একইসঙ্গে বিহারীক্যাম্পগুলোতে বিদ্যুৎ লাইন যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার আদেশ দিয়েছেন।

ত্রাণ মন্ত্রণালয়ের এ নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টৈ রিট আবেদন করেন উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট ইউএসপিওয়াইআরএম’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, প্রধান উপদেষ্টা আশরাফুল হক বাবু ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খালিদ হুসাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিহারী ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করতে হাইকোর্টের আদেশ

আপডেট সময় ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮