ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কিত পর্যটকরা মাদকের চাহিদা ও যোগান উভয়ই নির্মূল করতে হবে: চরমোনাই পীর তিন বছরে সব কৃষক পাবেন কার্ড, এক বছরের মধ্যে ৪৩ লাখ: কৃষিমন্ত্রী ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০ ‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

খন্দকার মোশাররফ ও ছেলের বিরুদ্ধে দুদকের তদন্ত চলবে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

ফলে খন্দকার মোশাররফ ও তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে এ মামলায় দুদকের তদন্ত চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

চার দলীয় জোট সরকারের আমলে (২০০১-২০০৬) খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের টিকিট তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেয়া হতো।

ওই টিকিট ক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের প্রায় ৪৮ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

একই বছর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হাইকোর্টে করেন মোশাররফ ও তার ছেলে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে ও রুল জারি করেন। দীর্ঘ ৮ বছর পর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ১৮ জুলাই হাইকোর্ট মামলার তদন্তের উপর স্থগিতাদেশ প্রত্যাহারসহ রুল খারিজ করে দেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খন্দকার মোশাররফ ও তার ছেলে। রোববার সেই লিভ টু আপিলও খারিজ হয়ে যাওয়ায় ওই মামলায় দুদকের তদন্ত কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকার মোশাররফ ও ছেলের বিরুদ্ধে দুদকের তদন্ত চলবে

আপডেট সময় ১১:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮