ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেখ হাসিনাকে আঘাত করলে সবার আগে প্রতিবাদ করব আমি: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক, তারপরেও শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে সবার আগে প্রতিবাদ করব আমি।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাদের সিদ্দিকী বীর-উত্তম।

শেখ হাসিনা তার দলের নেতাকর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলে তিনি তাদের থামিয়ে দেন বলেও উল্লেখ করেন বঙ্গবীর।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার বিষয়েও কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে তা ঠিক হয়নি। এ নিয়ে কোনো মামলাই হতে পারে না। সেটিরও আমি প্রতিবাদ করেছি।

তিনি বলেন, আমি আমার দলে খালেদা জিয়ার মতো তারেক জিয়াকে, শেখ হাসিনার মতো জয়কে রেখে যাব না। আমি আমার দলকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের কাছে রেখে যাব।

সম্মেলনে উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. রাজিব সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, নাজমুল তালুকদার, এনায়েত করিম প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো ভবন

শেখ হাসিনাকে আঘাত করলে সবার আগে প্রতিবাদ করব আমি: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৯:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮