ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ব্রিটিশ নাগরিক হিসাবেই বসবাস করছেন ব্রিটেনে তারেক রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটিশ নাগরিক হিসাবেই বসবাস করছেন ব্রিটেনে। ব্রিটেনের কোম্পানী হাউজে তারেক রহমানের দেয়া ব্যক্তিগত তথ্য বিবরণী অনুযায়ী তিনি ব্রিটিশ নাগরিক।

কোম্পানি হাউসের ওয়েবসাইটে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড (ব্রিটিশ কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর-০৯৬৬৫৭৫০) নামের একটি নতুন চালু হওয়া কোম্পানির ডিরেক্টর হিসেবে তারেক রহমান নিযুক্ত হোন ২০১৫ সালের জুলাই মাসে।

তখন কোম্পানি হাউসের তথ্যানুযায়ী তারেক রহমানের নাগরিকত্ব বলা হয়েছে বাংলাদেশি। তবে কোম্পানি হাউসের শেয়ারসহ অন্য তথ্যের জায়গায় বলা হয়েছে তিনি ব্রিটিশ নাগরিক।

কোম্পানিটি চ্যারিটি ইন করপোরেট হিসেবে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় নিবন্ধিত। কোম্পানির ১০০ শেয়ারের ৫০ শতাংশ হচ্ছে তারেক রহমানের এবং বাকি ৫০ শতাংশ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের।

গত ২১ এপ্রিলের তথ্যানুযায়ী, কোম্পানিটি মাইক্রো কোম্পানি হিসেবে ১ আগস্ট ২০১৬ থেকে ৩১ জুলাই ২০১৭ সময়ের ব্যবসা সংক্রান্ত প্রথম রিটার্ন জমা দেয়। এতে কোম্পানির সম্পদ দেখানো হয়েছে ১২০৭ পাউন্ড যা বর্তমান দরে বাংলাদেশি ১ লাখ ৪০ হাজার টাকা।

এই সময়ে কোম্পানির আয় দেখানো হয়েছে ১০ হাজার ৮১০ পাউন্ড যা বাংলাদেশি টাকায় ১২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির ব্যবহূত ঠিকানা তারেক রহমানের বাসভবনের বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

ব্রিটিশ নাগরিক হিসাবেই বসবাস করছেন ব্রিটেনে তারেক রহমান

আপডেট সময় ০৯:১০:১১ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮