ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইল মোস্তাফিজের মুম্বাই

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে সেই লড়াইয়ে টিকে রইলো মোস্তাফিজদের দল। ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেট হাতে রেখে, এক ওভার বাকি থাকতেই।

মুম্বাইকে এই ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। ১৭৫ রানের লক্ষ্যে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। শেষের দিকে পঞ্চম উইকেটে দলকে জয় পর্যন্ত নিয়ে গেছেন অধিনায়ক রোহিত শর্মা আর ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল ১২ বলে করেন হার না মানা ৩১ রান। রোহিত করেন ১৫ বলে অপরাজিত ২৪ রান। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ রানের একটি ইনিংস খেলেন।

এর আগে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেইলের ব্যাটের ঝড় টর্নোডোতে রূপ নেয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ক্যারিবীয়ান ওপেনার হাত খুলে তাণ্ডব দেখানোর আগেই আউট হয়েছেন। অবশ্য তার ফিফটিতে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল পাঞ্জাব।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল পাঞ্জাবের। লোকেশ রাহুল আর গেইল মিলে ৪০ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৫৪ রান। ২০ বলে ২৪ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটিটি ভেঙে দেন মারকান্দে। এরপর ধীরেসুস্থে হাফসেঞ্চুরি তুলে নেন গেইল।

৪০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫০ রান করে যখন হাত খুলে খেলতে যাবেন, তখনই উইকেট হারিয়ে বসেন গেইল। বেন কাটিংকে ছক্কা মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ক্যারিবীয় এই ওপেনার। ১৪ বলে ১৪ রান করে রানআউটের শিকার হন যুবরাজ সিং।

এরপর করুন নায়ার কিছুটা চালিয়ে খেলতে চেয়েছিলেন। তবে ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২৩ রান করে তিনিও ফিরে যান। শেষদিকে এসে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন মার্কাস স্টোয়নিস। ১৫ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইল মোস্তাফিজের মুম্বাই

আপডেট সময় ১১:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮