ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ড. কামালকে নেতৃত্বে চান আসিফ নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে আইনের শাসন নেই দাবি করে এই শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার সুপ্রিম কোর্টের শামছুল হক চৌধুরী হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ শীর্ষক এক মতবিনিময়ে তিনি এই কথা বলেন। সরকারের কট্টর সমালোচক বিভিন্ন দল ও পেশাজীবী নেতারা এতে অংশ দেন।

আইন বিভাগের এই অধ্যাপকের মতে, আইনের শাসন বলতে তিনটি জিনিস বোঝায়। এক. দেশ চলবে আইনের ভিত্তিতে। কিন্তু দেশে কোনো বিচার দেখছেন না তিনি।

‘আমার বিরুদ্ধে কোনো সরকারের আমলে মামলা হয় নাই, কিন্তু এই সরকার আমার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দিয়েছে। আমাদের আইন আছে কিন্তু আইন মানা হচ্ছে না।’

দ্বিতীয় যে বিষয়টির কথা আসিফ নজরুল তুলে ধরেন, সেটা হলো, জনস্বার্থে আাইনের প্রয়োগ। বলেন, ‘কিন্তু আমাদের দেশে তা নেই।’

আর শাসনের তৃতীয় ‘শর্তটি’ হচ্ছে জনগণের সম্মতিতে আইন প্রণয়ন। গত নির্বাচনে জনগণের সম্মতি ছিল না বলে মনে করেন আসিফ নজরুল।

বলেন, ‘তাহলে এখন কীভাবে আইনের শাসন থাকে? প্রকৃত নির্বাচন না হলে বাংলাদেশে সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না।’

আইনি লড়াই করে খালেদাকে মুক্ত করুন দেখি

মতবিনিময়ে বক্তব্য দেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। তিনি মনে করেন আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।

মান্না বলেন, ‘বিএনপির নেতারা বলেন আইনের লড়াই করে বেগম জিয়াকে মক্ত করবেন, করেন দেখি?’

দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে দাবি করে সাবেক আওয়ামী লীগ নেতা বলেন, ‘তার কোনো বিচার নাই, আর বেগম জিয়ার দুই কোটি টাকায় পাঁচ বছর জেল, কী আজব দেশ!’

মান্নার মতে, দেশে আইনের শাসন নেই বলেই বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছে এবং এখন তার জামিন হচ্ছে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন গণফোরাম সভাপতি কামাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী শাহদিন মালিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

ড. কামালকে নেতৃত্বে চান আসিফ নজরুল

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮