ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পাহাড়ের শান্তি বিনষ্টেই শক্তিমান চাকমাকে হত্যা: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পাহাড়ে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বিনষ্টের জন্যই রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই বিবৃতিতে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। পাহাড়ে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বিনষ্টের জন্যই এই ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘঠিত হচ্ছে। পার্বত্যাঞ্চলের উন্নয়ন শান্তি-সম্প্রীতি ও মানবাধিকার প্রতিষ্ঠায় এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

কাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বলেন, অ্যাডভোকেট শক্তিমান চাকমা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষায় ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সহকারী রুপম চাকমাও (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

পাহাড়ের শান্তি বিনষ্টেই শক্তিমান চাকমাকে হত্যা: সেতুমন্ত্রী

আপডেট সময় ১১:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮