ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

ঘুমন্ত শিশুকে পায়ে পিষে মারল বন্যহাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফে ঘুমন্ত এক শিশুকে পা দিয়ে পিষে মেরে ফেলেছে একটি বন্যহাতি। নিহত শিশুর নাম শামশু উদ্দীন (১২)। এ সময় ওই হাতিটির আক্রমণে বেলাল উদ্দীন ও রবিউল আলম নামে আরও দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত সাড় ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী পাহাড়ি এলাকায় জুম চাষ পাহাড়া দেয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মৃত আফলত হোসেন প্রকাশ কালাপুতুর ছেলে। আহতরাও একই এলাকার।

স্থানীয়রা জানান, ওই রাতে হতাহত ৩ শিশু তাদের বাড়ির পূর্বপাশে পাহাড়ে জুম চাষের ধান পাহারা দেয়ার একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি বন্যহাতি এসে তাদের ওপর আক্রমণ করলে হাতিটির পায়ের নিচে পড়ে শামশু উদ্দীন। এতে শিশুটির মাথা ও মুখমণ্ডল থেকে ব্যাপক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যায় সে।

বন্যহাতিটি এ সময় অন্য দুই শিশুকে আক্রমণ করে। আহত দুই শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাহারছড়া শামলাপুর বন বিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানুষ বেপরোয়াভাবে হাতির আবাসস্থল নষ্ট করার কারণে প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা ঘটছে- যা খুবই দুঃখজনক।

নিহত শিশুর পরিবার বন বিভাগের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তারা একটি নির্দিষ্ট পরিমাণের ক্ষতিপূরণ পাবে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

ঘুমন্ত শিশুকে পায়ে পিষে মারল বন্যহাতি

আপডেট সময় ১০:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮