ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাশকাটা ঘরের পাশে ডাস্টবিনে মিলল জীবিত নবজাতক, ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের লাশকাটা ঘরের পাশে ডাস্টবিন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের অভ্যন্তরের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্সচালক ওই নবজাতকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

অ্যাম্বুলেন্সচালক বাবু জানান, রাতে হাসপাতালের ভেতরের লাশকাটা ঘরের সামনে শিশু কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় এগিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পান নবজাতকটি পড়ে রয়েছে।

পরে নবজাতকটিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ইকবাল হোসেন বলেন, ছেলে নবজাতকটি এখন সুস্থ আছে। এর পরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাশকাটা ঘরের পাশে ডাস্টবিনে মিলল জীবিত নবজাতক, ভিডিও

আপডেট সময় ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮