ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সূত্র না জানায় ভুল করছেন খালেদা: শাহজাহান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি অংশগ্রহণ না করলেও ২০১৪ সালের নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি রাজনীতির হিসাব মিলাতে পারছে না, অ্যালজেবরা মিলাতে যেমন সূত্র জানতে হয় তেমনি রাজনীতির কিছু সূত্র আছে। সেই সূত্র জানেন না বলেই খালেদা জিয়া বারবার ভুল করছেন।

বুধবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে বদনাতালি ও চরশিবা রুটে ফেরি সার্ভিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী প্রশ্ন তুলেন এতিম ফান্ডের টাকা চুরি করায় খালেদা জিয়ার সাজা হয়েছে সেখানে সরকারের দায়দায়িত্ব কোথায়?। আদালত তার জামিন দেবে কিনা তার দায় দায়িত্বও সরকারের নয়, আদালতের। বিচারকদের ওপরে সরকারের প্রভাব খাটানোর কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় অংশগ্রহণ করে বর্তমান সরকার যে উন্নয়নের ধারাবাহিকতা সৃষ্টি করেছে আগামীতেও সেই ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী।

বদনাতলী ও চরশিবা রুটে ১৯ কিলোমিটার নদী পথে এই ফেরি সার্ভিস শুরু হওয়ায় দেশের সড়ক যোগাযোগের সঙ্গে বিচ্ছিন্ন চরাঞ্চলের কয়েক লাখ মানুষ যুক্ত হলো।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গির হোসাইন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনসহ বিআইডব্লিউটিএ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানের মাহান এয়ার

সূত্র না জানায় ভুল করছেন খালেদা: শাহজাহান

আপডেট সময় ০৯:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮