ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনার কবলে তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের দুঃসময় চলছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় পড়লেন তাসকিন আহমেদ। সময়টা মোটেই ভাল যাচ্ছে না পেসার তাসকিন আহমেদের। খারাপ পারফরম্যান্স থাবা ফেলেছে তার ক্যারিয়ারে। জাতীয় দলেও আপাতত জায়গা পাকাপোক্ত নয়।

এমন পরিস্থিতিতে মাঠের বাইরেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাসকিনকে। শনিবার রিকশায় সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন তিনি। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙা রিকশার ছবি দিয়ে নিজেই এ দুর্ঘটনার খবর জানিয়েছেন।

ঢাকায় তিনি ও তার এক বন্ধু রিকশায় চড়েছিলেন। এমন সময় একটি প্রাইভেট তাদের রিকশায় আঘাত করে। দু’জনই পড়ে যায়। তবে গুরুতর আহত হয়নি কেউই।

তাসকিন তার ফেসুবক আইডিতে লিখেছেন, আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটা প্রাইভেটকার এসে মেরে দিল রিকশায়। জনিও পড়লো তার ওপরে আমি পড়লাম। ওর ওপরে পড়ায় বেশি ব্যাথা পাইনি।

তাসকিন আরো লিখেছেন, কয়দিন ধরেই হালকা পাতলা ব্যাথা পাওয়ার উপরেই আছি। সবগুলাই ফাড়া হিসাবেই ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।

কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তাসকিন। পিঠের ব্যথাতেও ভুগছেন তিনি। আপাতত রিকভারি সেশন চালিয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনার কবলে তাসকিন

আপডেট সময় ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮