ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার সাক্ষাৎ পেতে কারাগারে বিএনপির তিন নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। শনিবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৪৫ মিনিটে কারাগারের ভেতরে প্রবেশ করেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি নিয়েছিলেন তার দলের এই তিন নেতা। শুরুতে ১৭ এপ্রিল সময় দেওয়া হলেও তা বাতিল করে ১৯ এপ্রিল তাদেরকে সময় দেওয়া হয়। কিন্তু তারা কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইজি প্রিজন না থাকায় সাক্ষাৎ হবে না। তবে পরেরবার অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ড. আখতারুজ্জামানের পঞ্চম বিশেষ জজ আদালত। এরপর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের ডে কেয়ার সেন্টারটিকে ‘সাব জেল’ ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে।

দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া এর আগে একবার কারাগারে যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

খালেদা জিয়ার সাক্ষাৎ পেতে কারাগারে বিএনপির তিন নেতা

আপডেট সময় ০৪:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮