ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে হাসপাতাল পাড়ার গোধূলি নামক ছাত্রাবাস থেকে আবদুর রহিম নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

কলেজছাত্র আবদুর রহিম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সারকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রহিমসহ গোধূলি ছাত্রাবাসে ৯ জন থাকে। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ছয়জন ছিল ছাত্রাবাসে। তবে কক্ষে রহিম একাই ছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ জানান, রহিমের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮