ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পাক পররাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করেছেন আদালত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির আদালত। সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট থাকার কারণে সংবিধানের ৬২ অনুচ্ছেদের একটি ধারার আওতায় ইসলামাবাদ হাইকোর্ট বৃহস্পতিবার খাজা আসিফের বিরুদ্ধে এ রায় দিয়েছেন।

আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে, ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আসিফ প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না। এ রায়ের একটি কপি জাতীয় সংসদের স্পিকার এবং একটি কপি নির্বাচন কমিশনকে দেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

খাজা আসিফকে অযোগ্য ঘোষণা করায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের জন্য আরেকটি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে আদালত আজীবনের জন্য দলের প্রধান নওয়াজ শরীফকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে।

তবে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সমর্থকরা উল্লাস প্রকাশ করে স্লোগান দিয়েছেন। এদিকে খাজা আসিফ রায়কে চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কখনো নিজের ওয়ার্ক পারমিটের কথা তিনি গোপন করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার পাক পররাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করেছেন আদালত

আপডেট সময় ১০:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮