ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

অবমাননা ও ভুয়া জন্মদিন মামলায় খালেদার জামিন শুনানি ১৭ মে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালন মামলায় জামিন শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জামিন শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন। এ ছাড়া ভুয়া জন্মদিন পালনের অপর মামলায়ও জামিন শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।

গত ১২ এপ্রিল ওই দুই মামলায় তার পক্ষে জামিন আবেদন করা হয়েছে। এর মধ্যে পতাকা অবমাননা মামলায় ওই আবেদনের শুনানির জন্য আজ ধার্য ছিল। কিন্তু জামিন শুনানি হয়নি। আদালত এ শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন।

এ ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে জন্মদিন পালনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার তামিলসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য রয়েছে। ওই দিন এ মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

অন্যদিকে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে অপর মামলাটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

অবমাননা ও ভুয়া জন্মদিন মামলায় খালেদার জামিন শুনানি ১৭ মে

আপডেট সময় ০১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮