ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিএনপি নেতা তাবিথ আউয়াল ও বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক তলবি নোটিশ পাঠানো হয়।

কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে এ কে আজাদকে একবার তলব করা হলেও অসুস্থতার কারণে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি। পরে চিকিৎসার জন্য তিনি বিদেশে চলে যান বলে খবর প্রকাশিত হয়।

বিএনপি নেতা ও ব্যবসায়ী তাবিথ আউয়ালকে ৮ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে ৭ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে চতুর্থবারের মতো আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ তলব করেছে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব

আপডেট সময় ১০:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮