ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের গুরুতর আহত মোজতবা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী

উত্তর কোরিয়াকে একঘরে করতে একজোট বিশ্ব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমের এই বেপরোয়া মনোভাবের জন্য তাকে উচিৎ শিক্ষা দিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলরসন জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত যেন ফের একবার প্রমাণ করে দেয়। উত্তর কোরিয়া সমাধানের পথে আসতে চাইলে সবার আগে তাকে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগেও একবার টিলরসন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও এই বিষয়ে পৃথক পৃথক আলোচনা করেন। তিনি জানিয়েছেন, দুই দেশই পিয়ংইয়ংয়ের অস্ত্রাগারের ওপর কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষেই মত দিয়েছেন। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কড়া করতে আমেরিকার প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার আওতায় আছে রফতানির বিষয়টিও। এর প্রধান লক্ষ্যই হলো পিয়ংইয়ংকে বার্ষিক এক`শ কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত করা।

Tag :
আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

উত্তর কোরিয়াকে একঘরে করতে একজোট বিশ্ব

আপডেট সময় ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭