ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিএনপি-জামায়াতের প্রপাগান্ডার দাঁতভাঙা জবাব দিন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ এবং সরকার নিয়ে বিএনপি-জামায়াতের প্রপাগান্ডার দাঁতভাঙা জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ওই বৈঠকে দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করে জামায়াত-বিএনপি বহু অর্থ উপার্জন করেছে। আর এই বিপুল অর্থ তারা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে ব্যবহার করছে।

বৈঠকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

শেখ হাসিনা জানান, শুধু দেশ এবং দেশের জনগণের জন্য তিনি অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। তিনি বলেন, জনগণের দল হিসেবে সিনিয়র ও জুনিয়র নেতাদের সমন্বয়ে কাজ করে যেতে হবে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর দলের ইউরোপের সিনিয়র নেতাকর্মীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দলের খারাপ সময়েও তারা শক্তিশালী ভূমিকা পালন করেছে।

এ সময় প্রধানমন্ত্রী দলের জুনিয়র নেতাকর্মীদের সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, সিনিয়রদের অভিজ্ঞতা ও ত্যাগ জুনিয়রদের উৎসাহ জোগাবে।

সমগ্র ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্তের সভাপতিত্বে অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি এবং ফ্রান্সের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াতের প্রপাগান্ডার দাঁতভাঙা জবাব দিন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮